জাতীয়

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করলেন সিইসি

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করলেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি দেখে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করেছেন।

আজ বুধবার (১২ অক্টোবর) সকালে এই আসনের উপনির্বাচনে ভোট শুরু হলেও দুপুরেই সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি দেখে নির্বাচন বন্ধ ঘোষণা করেন সিইসি।

এর আগে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এরপর তফসিল অনুযায়ী শুরু হয় ভোটগ্রহণ। কিন্তু বিভিন্ন অনিয়মের অভিযোগের কথা বলে নির্বাচন বন্ধ ঘোষণা করেন সিইসি।

আরও পড়ুনঃ ভারত-বাংলাদেশ অমীমাংসিত সমস্যাও সমাধান হবে: ওবায়দুল কাদের

তবে কাদের কারণে ভোট বন্ধ, তা নিয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি নির্বাচন কমিশন।

ভোট বন্ধের ঘোষণা দেয়ার সময় ব্রিফিংয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, সিসিটিভি ফুটেজে তিনি এবং অন্য নির্বাচন কমিশনাররা নিজ চোখে ভোটকেন্দ্রে আইন লঙ্ঘন হতে দেখেছেন।

তবে আইন লঙ্ঘনে কারা জড়িত এ প্রসঙ্গে সিইসি বলেন, কাদের কারণে আজকের এ ভোট বন্ধ করতে হয়েছে, তা নিয়ে এখনো আমরা সিদ্ধান্তে আসতে পারিনি।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র